৪/৩৩. অধ্যায়ঃ
দুই ঈদের নামাযের কিরাআত
জামে তিরমিযী : ৫৩৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৩৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِ فِي الْفِطْرِ وَالأَضْحَى قَالَ كَانَ يَقْرَأُ بـــ(ق والقرآنِ الْمَجِيدِ ) (اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উতবা (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) আবু ওয়াকিদ লাইসি (রাঃ)-কে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে কোন কোন সূরা পাঠ করতেন? তিনি বললেন, তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) ‘কাফ ওয়াল কুরআনিল মাজীদ’ ও ‘ইকতারাবাতিস সা’আতু ওয়ান শাক্কাল কামার’ সূরা দুটি পাঠ করতেন।
-সহীহ্। ইবনু মাজাহ- (১২৮২), মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
