৪/৩৫. অধ্যায়ঃ
দুই ‘ঈদের নামাজের পূর্বে এবং পরে কোন নামাজ নেই
জামে তিরমিযী : ৫৩৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৩৮
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، وَهُوَ ابْنُ عُمَرَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ خَرَجَ فِي يَوْمِ عِيدٍ فَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَذَكَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَهُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক ঈদের দিন নামাজ আদায় করতে বের হলেন। তিনি এর পূর্বেও কোনো (নফল) নামাজ আদায় করেননি এবং পরেও আদায় করেননি। তিনি বললেন, নবী (ﷺ) এমনটিই করেছেন।
-হাসান সহীহ্। ইরওয়া- (৩/৯৯)।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
