৪/৬৮. অধ্যায়ঃ
মহিলাদের দোপাট্টা, চাদর ইত্যাদিতে নামাজ আদায় করা মাকরূহ
জামে তিরমিযী : ৬০০
জামে তিরমিযীহাদিস নম্বর ৬০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ أَشْعَثَ، وَهُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُصَلِّي فِي لُحُفِ نِسَائِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رُخْصَةٌ فِي ذَلِكَ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীর লুফ (ওড়না, চাদর) ইত্যাদিতে নামায আদায় করতেন না।
-সহীহ্। আবূ দাঊদ- (৩৯১)।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। এ ব্যাপারে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হতে সম্মতির কথাও উল্লেখ আছে।
