৫/৩৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৭৩ - সদকাতুল ফিতরের খাদ্য ও পরিমাণ
সাদাকাতুল ফিতর (ফিতরা)
সদকাতুল ফিতরের পরিমাণ: এক সা খাদ্যদ্রব্যের বর্ণনা
জামে‘ আত-তিরমিযী : ৬৭৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৬৭৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللَّهِ ﷺ - صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ فَلَمْ نَزَلْ نُخْرِجُهُ حَتَّى قَدِمَ مُعَاوِيَةُ الْمَدِينَةَ فَتَكَلَّمَ فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ إِنِّي لأَرَى مُدَّيْنِ مِنْ سَمْرَاءِ الشَّامِ تَعْدِلُ صَاعًا مِنْ تَمْرٍ. قَالَ فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ. قَالَ أَبُو سَعِيدٍ فَلاَ أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ يَرَوْنَ مِنْ كُلِّ شَيْءٍ صَاعًا. وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ مِنْ كُلِّ شَيْءٍ صَاعٌ إِلاَّ مِنَ الْبُرِّ فَإِنَّهُ يُجْزِئُ نِصْفُ صَاعٍ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَهْلِ الْكُوفَةِ يَرَوْنَ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে থাকা অবস্থায় আমরা (মাথাপিছু) এক সা’ খাবার অথবা এক সা’ যব অথবা এক সা’ খেজুর অথবা এক সা’ কিশমিশ অথবা এক সা’ পনির (ফিতরা হিসাবে) দান করতাম। আমরা এভাবেই দিয়ে আসছিলাম। কিন্তু মুআবিয়া (রাঃ) মাদীনায় এসে তিনি বিভিন্ন বিষয়ে লোকদের সাথে আলোচনা করলেন। তাঁর আলোচনার মধ্যে একটি ছিলঃ আমি দেখছি, সিরিয়ার দুই মুদ্দ গম এক সা’ খেজুরের সমান। বর্ণনাকারী বলেন, তারপর লোকেরা এটাই অনুসরণ করতে লাগলো। আবূ সাঈদ (রাঃ) বলেন, কিন্তু আমি পূর্বের মতই দিতে থাকব।
আবূ ঈসা হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। এ হাদীসের অনুসরণ করে একদল মনীষী বলেন, প্রতিটি জিনিস এক সা’ পরিমাণ হতে হবে। একই রকম মত প্রকাশ করেছেন ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাক। রাসূলুল্লাহ (ﷺ)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা ও অন্যান্যরাও বলেছেন, এক সা’ পরিমাণই প্রতিটি জিনিস হতে হবে কিন্তু গম অর্ধ সা’ পরিমাণ দিলেই যথেষ্ট। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক ও কূফাবাসীদের মত এটাই যে, গম অর্ধেক সা’ পরিমাণ দিলেই চলবে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সময়ে সদকাতুল ফিতর কীভাবে দেওয়া হতো তা বলেছেন। মাথাপিছু এক সা খাবার, এক সা যব, এক সা খেজুর, এক সা কিশমিশ অথবা এক সা পনির দেওয়া হতো। পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে সিরিয়ার দুই মুদ্দ গমকে এক সা খেজুরের সমান মনে করেন, এবং লোকেরা তা অনুসরণ করতে শুরু করে। কিন্তু আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আগের পদ্ধতিতেই দিতে থাকেন। হাদিসটি ফিতরার খাদ্যদ্রব্য ও পরিমাণের ঐতিহাসিক আমল তুলে ধরে। এখানে মতভেদের উপস্থিতিও সরাসরি দেখা যায়। তাই ব্যাখ্যায় এক পক্ষকে অযথা বাতিল না করে, বর্ণিত দুই আমল স্পষ্টভাবে আলাদা করা দরকার। এতে সুন্নাহর আমল সংরক্ষণে সাহাবির ব্যক্তিগত দৃঢ়তাও বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم-এর সময়ে এক সা পরিমাণ বিভিন্ন খাদ্য দিয়ে ফিতরা দেওয়া হতো।
- গমের পরিমাণ নিয়ে পরবর্তী সময়ে ভিন্ন আমল দেখা যায়।
- আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আগের পরিমাণ বজায় রেখেছিলেন।
