৬/৬৪. অধ্যায়ঃ
রোযা থাকাবস্থায় দাওয়াত গ্রহণ করা
জামে তিরমিযী : ৭৮১
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৮১
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دُعِيَ أَحَدُكُمْ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ " . قَالَ أَبُو عِيسَى وَكِلاَ الْحَدِيثَيْنِ فِي هَذَا الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: তোমাদের কোন রোজাদারকে যদি খাবারের দাওয়াত দেওয়া হয় তাহলে সে যেন বলে, আমি রোজা আছি।
-সহীহ, প্রাগুক্তআবূ ঈসা আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত উভয় হাদীসকেই হাসান সহীহ্ বলেছেন।
