৭/১৬. অধ্যায়ঃ
ইহরাম বাঁধার পূর্বে গোসল করা
জামে তিরমিযী : ৮৩০
জামে তিরমিযীহাদিস নম্বর ৮৩০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَعْقُوبَ الْمَدَنِيُّ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم تَجَرَّدَ لإِهْلاَلِهِ وَاغْتَسَلَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الاِغْتِسَالَ عِنْدَ الإِحْرَامِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ .
যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে তিনি ইহরামের উদ্দেশ্যে (সেলাই করা) পোশাক খুলতে ও গোসল করতে দেখেছেন। কিছু আলেম ইহরামের সময় গোসল করার জন্য তা পছন্দ করেছেন এবং শাফেয়ী (রহঃ) এ মত পোষণ করেন।
-সহীহ, তা’লীকাতুল জিয়াদ, মিশকাত তাহকীক ছানী, আল হাজ্জুল কাবীর (২৫৪৭)।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। ইহরাম বাঁধার পূর্বে গোসল করাকে একদল আলিম মুস্তাহাব বলেছেন। এই মত ইমাম শাফিঈর।
