৭/৪৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৭৪ - কাবার ভেতরে নামাজের নববী বর্ণনা

কা‘বার অভ্যন্তরে নামায আদায় করা

কাবার ভিতরে নামাজ: বিলাল (রাঃ)-এর বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৮৭৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ بِلاَلٍ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى فِي جَوْفِ الْكَعْبَةِ . قَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ يُصَلِّ وَلَكِنَّهُ كَبَّرَ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَعُثْمَانَ بْنِ طَلْحَةَ وَشَيْبَةَ بْنِ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بِلاَلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِالصَّلاَةِ فِي الْكَعْبَةِ بَأْسًا . وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ لاَ بَأْسَ بِالصَّلاَةِ النَّافِلَةِ فِي الْكَعْبَةِ . وَكَرِهَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ فِي الْكَعْبَةِ . وَقَالَ الشَّافِعِيُّ لاَ بَأْسَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ وَالتَّطَوُّعُ فِي الْكَعْبَةِ لأَنَّ حُكْمَ النَّافِلَةِ وَالْمَكْتُوبَةِ فِي الطَّهَارَةِ وَالْقِبْلَةِ سَوَاءٌ .

বিলাল (রাঃ) হতে বর্ণিতঃ

কা'বার অভ্যন্তরে রাসূলুল্লাহ (ﷺ) নামাজ আদায় করেছেন।

ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নামাজ আদায় করেননি, বরং তাকবীর ধ্বনি করেছেন। উসামা ইবনু যাইদ, ফাযল ইবনু আব্বাস, উসমান ইবনু তালহা ও শাইবা ইবনু উসমান (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। বিলাল (রাঃ) বর্ণিত এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এই হাদীস অনুযায়ী বেশিরভাগ আলিম মত দিয়েছেন। কা'বার অভ্যন্তরে নামাজ আদায় করাতে কোন সমস্যা আছে বলে তারা মনে করেন না; ইমাম মালিক বলেন, নফল নামাজ কাবার অভ্যন্তরে আদায় করাতে কোন সমস্যা নেই; তবে ফরজ নামাজ আদায় করা মাকরূহ। ইমাম শাফিঈ বলেন, যে কোন নামাজ কা'বার অভ্যন্তরে আদায় করায় সমস্যা নেই তা ফরজ হোক বা নফল হোক। কেননা, কেবলামুখী হওয়া, পবিত্রতা অর্জন করা ইত্যাদি প্রসঙ্গে ফরজ ও নফলের বিধান একই।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৭৪-এর সারসংক্ষেপ

মূল বিষয়: কাবার ভেতরে নামাজ। বিলাল (রাঃ)-এর সূত্রে এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم কাবার অভ্যন্তরে নামাজ আদায় করেছেন। একই বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ)-এর ভিন্ন বক্তব্যও এসেছে। তিনি বলেন, নবী صلى الله عليه وسلم নামাজ পড়েননি; বরং তাকবির বলেছেন। এরপর আবু ঈসা বিলাল (রাঃ)-এর হাদিসকে হাসান সহিহ বলেছেন। অধিকাংশ আলিম কাবার ভেতরে নামাজে অসুবিধা দেখেননি। মালিক নফল নামাজে অসুবিধা দেখেননি, তবে ফরজ নামাজ অপছন্দ করেছেন। শাফিঈ ফরজ ও নফল—দুই ধরনের নামাজই বৈধ বলেছেন। তাই হাদিসটির ব্যাখ্যায় শুধু কাবায় নামাজ হয়েছে বলা যথেষ্ট নয়। একই পাঠে থাকা ভিন্ন সাহাবি-বক্তব্য ও আলিমদের মতও জানা দরকার। মূল শক্ত বর্ণনা বিলাল (রাঃ)-এর মাধ্যমে নামাজ আদায়ের কথা জানায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিলাল (রাঃ)-এর বর্ণনায় নবী صلى الله عليه وسلم কাবার ভেতরে নামাজ পড়েছেন।
  • ইবনু আব্বাস (রাঃ) নামাজের বদলে তাকবির বলার কথা বলেছেন।
  • আবু ঈসা বিলাল (রাঃ)-এর বর্ণনাকে হাসান সহিহ বলেছেন।
  • কাবার ভেতরে ফরজ ও নফল নামাজ নিয়ে আলিমদের মতভেদ রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন