৭/৮৩. অধ্যায়ঃ
শিশুদের হজ্জ
জামে তিরমিযী : ৯২৫
জামে তিরমিযীহাদিস নম্বর ৯২৫
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حَجَّ بِي أَبِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
সাইব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমার পিতা আমাকে নিয়ে হজ্জ আদায় করেছেন। তখন আমি সাত বছরের বালক ছিলাম।
-সহীহ, আলহাজ্জুল কাবীর, বুখারী।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
