৮/৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৯৭৩ - রোগমুক্তির রুকইয়া ও শিফার দোয়া
ঝাড়ফুঁকের মাধ্যমে রোগীর জন্য (আল্লাহ তা‘আলার) আশ্রয় প্রার্থনা করা
আল্লাহুম্মা রব্বান্নাস: রোগমুক্তির রুকইয়া ও শিফার দোয়া
জামে‘ আত-তিরমিযী : ৯৭৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৯৭৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَثَابِتٌ الْبُنَانِيُّ، عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ ثَابِتٌ يَا أَبَا حَمْزَةَ اشْتَكَيْتُ . فَقَالَ أَنَسٌ أَفَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ بَلَى . قَالَ " اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا».قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقُلْتُ لَهُ رِوَايَةُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ أَصَحُّ أَوْ حَدِيثُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَنَسٍ قَالَ كِلاَهُمَا صَحِيحٌ . وَرَوَى عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ .
আবদুল আযীয ইবনু সুহাইব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ও সাবিত আল-বুনানী আনাস (রাঃ)-এর নিকটে গেলাম। সাবিত বললেন, হে আবূ হামযা! আমি অসুস্থ অনুভব করছি। আনাস (রাঃ) বললেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর ঝাড়ফুঁকের দোয়া পাঠ করে ঝাড়ব না? তিনি বললেন, হ্যাঁ। আনাস (রাঃ) বললেনঃ “হে আল্লাহ, মানবজাতির প্রভু! কষ্ট-ক্লেশ বিতাড়নকারী, রোগ হতে আপনি মুক্তি দিন, নিরাময়কারী তো আপনিই, আর কোন সুস্থতা দানকারী নেই আপনি ব্যতীত। এমন সুস্থতা আপনি দান করুন আর কোন রোগ যেন থাকতে না পারে"।
আনাস ও আইশা (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। তিনি বলেন, আবূ যুরআকে আমি প্রশ্ন করলামঃ বেশি সহীহ কোনটি, আবদুল আযীয-আবূ নাযরা হতে তিনি আবূ সাঈদ (রাঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি না আবদুল আযীয-আনাস (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসটি? তিনি উভয় হাদীসকেই সহীহ বলেছেন। আব্দুস সামাদ ইবনু আবদুল ওয়ারিস তার পিতা হতে আবদুল আযীয ইবনু সুহাইব হতে, তিনি আবূ নাযরা হতে, তিনি আবূ সাঈদ হতে এবং আব্দুল আযীয ইবনু সুহাইব হতে, তিনি আনাস (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৯৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় রোগমুক্তির রুকইয়া। সাবিত আল-বুনানী অসুস্থতার কথা জানালে আনাস রাঃ তাকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর রুকইয়া দিয়ে ঝাড়ার প্রস্তাব দেন। এরপর তিনি দোয়া করেন: হে মানুষের রব, কষ্ট দূরকারী, আপনি সুস্থতা দিন; আপনিই সুস্থতা দানকারী, আপনি ছাড়া কোনো সুস্থতাদাতা নেই; এমন সুস্থতা দিন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। এই দোয়ায় প্রথমে আল্লাহকে মানুষের রব বলা হয়েছে, এরপর রোগ ও কষ্ট দূর করার আবেদন করা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে যে প্রকৃত শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। রোগমুক্তির দোয়া হিসেবে এটি সহজে পড়া ও মনে রাখার মতো। হাদিসটি আরও দেখায়, একজন মুসলিম অসুস্থ ভাইয়ের জন্য রাসূল صلى الله عليه وسلم শেখানো দোয়া পাঠ করে আল্লাহর কাছে সুস্থতা চাইতে পারেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ ব্যক্তির জন্য রাসূল صلى الله عليه وسلم শেখানো রুকইয়ার দোয়া পড়া যায়।
- প্রকৃত সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ।
- রোগ ও কষ্ট সম্পূর্ণ দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়।
- অসুস্থ মুসলিম ভাইয়ের জন্য আন্তরিকভাবে শিফা চাওয়া ভালো কাজ।
