৮/২০. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে কি পরিমাণ কাপড় দিয়ে কাফন দেয়া হয়েছিল?
জামে তিরমিযী : ৯৯৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৯৯৬
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُفِّنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ يَمَانِيَةٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ . قَالَ فَذَكَرُوا لِعَائِشَةَ قَوْلَهُمْ فِي ثَوْبَيْنِ وَبُرْدِ حِبَرَةٍ . فَقَالَتْ قَدْ أُتِيَ بِالْبُرْدِ وَلَكِنَّهُمْ رَدُّوهُ وَلَمْ يُكَفِّنُوهُ فِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনটি ইয়ামানি সাদা কাপড় দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে কাফন দেওয়া হয়েছিল। এতে জামা ও পাগড়ি ছিল না। বর্ণনাকারী (উরওয়া) বলেন, লোকেরা আয়িশা (রাঃ)-কে বলল, কেউ কেউ বলেন, দুটি কাপড় ও একটি লম্বা রেখাযুক্ত চাদর দ্বারা তাঁকে কাফন দেওয়া হয়েছে। আয়িশা (রাঃ) বলেন, একটি চাদর আনা হয়েছিল কিন্তু তাঁরা তা ফিরিয়ে দেন এবং তাঁকে সেটা দিয়ে কাফন দেননি।
-সহীহ, ইবনু মা-জাহ (১৪৬৯),বুখারী, মুসলিম।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
