৭/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১০০ - রাতের ভোগ-বিলাস ও হারাম বিনোদনের পরিণতি
গান বাজনা
ভোগ-বিলাস, মদ ও বিনোদনের ভয়াবহ পরিণতি সম্পর্কে হাদিস
ঊপদেশ : ১০০
ঊপদেশহাদিস নম্বর ১০০
عَنْ اِبْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَيُبَيِّتَنَّ قَوْمٌ مِنْ هذِهِ الْأمَّةِ عَلَى طَعَامٍ وَشَرَابٍ وَلَهْوٍ فَيَصْبَحُوْا قَدْ مَسَخُوْا قِرْدَةً وَخَنَازِيْرَ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ‘অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য-পানীয়তে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমতাবস্থায় তাদের সকাল হবে শুকুর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে’
(সিলসিলা ছাহীহাহ হা/১৬০৪, ২৬৯৯)। অত্র হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, এক শ্রেণীর অর্থশালী মানুষেরা নানা ধরনের মদ ও পানীয়ের ব্যবস্থা করে অতি ভোগ-বিলাসে দিনাতিপাত করবে। নানা ধরনের আমোদ-প্রমোদে ও বিনোদনে রাত্রি যাপন করবে। এর মাধ্যম হবে নায়িকা, মদ ও বাদ্য যন্ত্র। এ ধরনের লোকেরা শুকুর ও বানরে পরিণত হবে। হয় তাদের আকৃতি শুকুর ও বানরের মত হবে, অথবা তাদের হালাল-হারামের বিবেচনা থাকবে না। এজন্য নবী করীম (ﷺ) তাদেরকে শুকুরের সাথে তুলনা করেছেন। তাদের চাল-চলন হবে বিজাতিদের মত অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মত নানা পোশাক পরবে। আর এদের কাছে যেনা হবে সাধারণ কাজ। এদের বাড়ী-গাড়ি হবে কুকুর ও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ। তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে। কারণ তারা বিজাতিদের অনুকরণ করবে।
ঊপদেশ হাদিস ১০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, উম্মতের কিছু লোক নানা খাদ্য-পানীয় ও আনন্দ-প্রমোদের মধ্যে রাত কাটাবে। এরপর তাদের সকাল হবে শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, এক শ্রেণীর অর্থশালী মানুষ নানা ধরনের মদ ও পানীয়ের ব্যবস্থা করে ভোগ-বিলাসে ডুবে থাকবে এবং নায়িকা, মদ ও বাদ্যযন্ত্রের মাধ্যমে রাত কাটাবে। হাদিসের মূল শিক্ষা হলো, সম্পদ ও বিনোদন যেন মানুষকে হালাল-হারামের সীমা ভুলিয়ে না দেয়। দুনিয়ার আরাম যদি আল্লাহর অবাধ্যতা, নেশা ও অশ্লীলতার পথে নেয়, তবে তা মুমিনের জন্য বিপদের কারণ। তাই আনন্দেও সংযম, লজ্জা ও আল্লাহভীতি থাকা দরকার। তাই দুনিয়ার আরামকে নিয়ন্ত্রণে রাখা এবং আখিরাতের জবাবদিহি মনে রাখা এই হাদিসের বড় শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভোগ-বিলাসে ডুবে হারামকে স্বাভাবিক করা বিপজ্জনক।
- মদ, নায়িকা ও বাদ্যযন্ত্রের পরিবেশ থেকে সতর্ক থাকা দরকার।
- সম্পদ মানুষকে আল্লাহভীতি ভুলিয়ে দিলে তা ক্ষতির কারণ হতে পারে।
- আনন্দ ও বিনোদনেও হালাল-হারামের সীমা মানতে হবে।
