১১/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১৪৩ - শিরক
শিরক
ঊপদেশ : ১৪৩
ঊপদেশহাদিস নম্বর ১৪৩
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوْا يَا رَسُوْلَ اللهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيْمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ-
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূল (ﷺ)-এর খিদমতে একদল লোক উপস্থিত হল। অতঃপর রাসূল (ﷺ) দলটির ৯ জনকে বায়‘আত করালেন এবং একজনকে বায়‘আত করালেন না। তারা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি ৯ জনকে বায়‘আত করালেন আর একজনকে ছেড়ে দিলেন? রাসূল (ﷺ) বললেন, ‘তার সাথে একটি তাবিজ রয়েছে’। তখন লোকটি হাত ভিতরে ঢুকিয়ে তাবিজ ছিড়ে ফেললেন। অতঃপর রাসূল (ﷺ) তাকেও বায়‘আত করালেন এবং বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শির্ক করল’
(আহমাদ হা/১৬৭৭১, হাদীস সহীহ)।
