১১/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১৪৭ - যাতুল আনওয়াত ও শির্ক থেকে সতর্কতা
শিরক
যাতুল আনওয়াত হাদিস: বরকত লাভে ভুল পথ থেকে সাবধান
ঊপদেশ : ১৪৭
ঊপদেশহাদিস নম্বর ১৪৭
عَنْ أَبِيْ وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُوْنَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ فَقَالُوْا يَا رَسُوْلَ اللهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ فَقَالَ النَّبِيُّ ﷺ سُبْحَانَ اللهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوْسَى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ-
আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূল (ﷺ)-এর সাথে হুনাইনের (যুদ্ধের) উদ্দেশ্যে বের হলাম। আমরা তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি। এক স্থানে পৌত্তলিকদের একটি কুল গাছ ছিল যার চারপাশে তারা বসত এবং তাদের সমরাস্ত্র ঝুলিয়ে রাখতো। গাছটিকে তারা (যাতুল আনওয়াত) বলত। আমরা একদিন একটি কুল গাছের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম। তখন আমরা রাসূল (ﷺ)-কে বললাম, হে আল্লাহর রাসূল! মুশরিকদের যেমন নির্ধারিত গাছ আছে আমাদের জন্যও তেমনি একটি গাছ নির্ধারণ করে দিন।তখন রাসূল (ﷺ) বললেন, ‘আল্লাহু আকবার’ তোমাদের এ দাবী পূর্ববর্তী লোকদের রীতিনীতি ছাড়া আর কিছুই নয়। যাঁর হাতে আমার জীবন তাঁর কসম করে বলছি, তোমরা এমন কথা বলেছ যা বনী ইসরাঈলরা মূসা (আঃ)-কে বলেছিল। তারা বলেছিল, হে মূসা! মুশরিকদের যেমন মা‘বূদ আছে আমাদের জন্য তেমন মা‘বূদ বানিয়ে দাও। মূসা (আঃ) বললেন, তোমরা মূর্খের মত কথাবার্তা বলছ’ (আ‘রাফ ১৩৮)। ‘তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী লোকদের রীতিনীতিই অবলম্বন করছ’ (তিরমিযী হা/২১০৬, হাদীস সহীহ)। অত্র কোরআন ও হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কোন কিছুর মাধ্যমে বরকত হাসিল করা শিরক।
ঊপদেশ হাদিস ১৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুনাইনের পথে একটি ঘটনার কথা এসেছে। কিছু নতুন মুসলিম মুশরিকদের একটি গাছ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, তাদের যেমন নির্দিষ্ট গাছ আছে, আমাদের জন্যও তেমন একটি গাছ নির্ধারণ করে দিন। নবীজি এ কথাকে খুব গুরুতরভাবে নিলেন এবং বললেন, এটি পূর্ববর্তী লোকদের রীতির মতো। তিনি বনী ইসরাঈলের সেই কথাও স্মরণ করালেন, যখন তারা মূসা আলাইহিস সালামকে মুশরিকদের মতো মা‘বূদ বানিয়ে দিতে বলেছিল। এখানে মূল শিক্ষা হলো—বরকত, সাহায্য ও কল্যাণের আশা আল্লাহর বিধান ছাড়া কোনো বস্তু বা স্থানের সাথে জুড়ে দেওয়া বিপজ্জনক। মুসলিমকে অন্যদের ভুল রীতি নকল করা থেকে বাঁচতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বরকত পাওয়ার নামে মুশরিকদের রীতি অনুসরণ করা যাবে না।
- নতুন মুসলিম হলেও তাওহীদের বিষয়ে সতর্ক থাকা জরুরি।
- কল্যাণের আশা আল্লাহর অনুমোদিত পথেই রাখতে হবে।
- পূর্ববর্তী জাতির ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার।
