৩/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ১৫ - গুনাহের সময় ঈমানের সতর্কতা

আত্মসাৎ

গুনাহের সময় ঈমানের সতর্কতা: যেনা, মদ, চুরি ও খিয়ানত

ঊপদেশহাদিস নম্বর ১৫

عَنْ أَبِىْ هُرَيْرَةَ إِنَّ النَّبِىَّ ﷺ قَالَ لاَ يَزْنِىْ الزَّانِىْ حِيْنَ يَزْنِىْ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِيْنَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِيْنَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيْهَا أَبْصَارَهُمْ حِيْْنَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَغُلُّ أَحَدُكُمْ حِيْنَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ فَإِيَّاكُمْ إِيَّاكُمْ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন,(১) কোন যেনাকার যেনা করতে পারে না যখন সে যেনা করে, মুমিন থাকা অবস্থায়।(২) কোন মদখোর মদপান করতে পারে না যখন সে মদ্যপান করে, মুমিন থাকা অবস্থায়।(৩) কোন চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে, মুমিন থাকা অবস্থায়।(৪) কোন ডাকাত এরূপে ডাকাতি বা ছিনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে (অর্থাৎ প্রকাশ্যে) যখন সে ডাকাতি করে, মুমিন থাকা অবস্থায়।(৫) তোমাদের কেউ গণীমতের মালে (বা কোন মালে) খেয়ানত করতে পারে না যখন সে খেয়ানত করে, মুমিন থাকা অবস্থায়। অতএব তোমরা সাবধান হও? তোমরা সাবধান হও’

(বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৩)। অত্র হাদীস দ্বারা বুঝা যায় যে, মানুষ যখন খিয়ানত করে তখন মুমিন থাকে না। মুমিন হওয়ার জন্য তওবা করতে হবে।

ঊপদেশ হাদিস ১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়সাল্লাম) কয়েকটি বড় গুনাহ সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, যেনাকার যখন যেনা করে তখন মুমিন অবস্থায় তা করে না। মদখোর যখন মদ পান করে, চোর যখন চুরি করে, প্রকাশ্যে ডাকাতি বা ছিনতাইকারী যখন তা করে, এবং কেউ যখন গানীমত বা কোনো মালে খিয়ানত করে—তখন সে মুমিন অবস্থায় থাকে না। শেষে নবীজি বলেছেন, সাবধান হও, সাবধান হও। হাদিসের ভাষা খুব সতর্কতামূলক। এখানে গুনাহকে হালকা করে দেখার সুযোগ নেই। ঈমানের দাবি হলো মানুষ যেন বড় গুনাহ থেকে দূরে থাকে এবং যদি ভুল হয়, আল্লাহর দিকে ফিরে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যেনা, মদ, চুরি, ছিনতাই ও খিয়ানত বড় সতর্কতার বিষয়।
  • গুনাহের সময় ঈমানের দাবি দুর্বল হয়ে যায়—এ কথা হাদিসে এসেছে।
  • অন্যের মাল বা গানীমতে খিয়ানত করা ভয়ংকর কাজ।
  • নবীজির সাবধানবাণী গুনাহ থেকে দূরে থাকতে শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন