১২/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১৮১ - বিদ’আত
বিদ‘আত
ঊপদেশ : ১৮১
ঊপদেশহাদিস নম্বর ১৮১
عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِيْ سَفَرٍ، فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ، فَسُئِلَ لِمَ فَعَلْتَ؟ فَقَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ فَعَلَ هَذَا فَفَعَلْتُ.
তাবেঈ মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা একদা এক সফরে ইবনু ওমরের সাথে ছিলাম। তিনি এক স্থান দিয়ে পার হওয়ার সময় একটু জায়গা রাস্তা থেকে সরে পার হলেন। তাঁকে জিজ্ঞেস করা হল- আপনি কেন এরূপ করলেন? তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-কে এই স্থানে এরূপ করতে দেখেছি, তাই আমি করলাম’
(আহমাদ হা/৪৮৭০; তারগীব হা/৭০)। একেই অনুসরণ বলে।
