১৫/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ২২০ - আল্লাহর জন্য ভালবাসা
আল্লাহর জন্য ভালবাসা
ঊপদেশ : ২২০
ঊপদেশহাদিস নম্বর ২২০
عَن مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ قَالَ اللهُ تَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِيْ لِلْمُتَحَابِّيْنَ فِيَّ وَالْمُتَجَالِسِيْنَ فِيَّ وَالْمُتَزَاوِرِيْنَ فِيَّ وَالْمُتَبَاذِلِيْنَ فِيَّ.
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা বলেছেন, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে, আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, আমার উদ্দেশ্যে পরস্পরে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যেই নিজেদের মাল-সম্পদ ব্যয় করে, আমার ভালবাসা তাদের জন্য অবধারিত’
(মালেক, মিশকাত হা/৫০১১)।
