৫/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ৫৩ - হিংসামুক্ত অন্তর ও সত্য ভাষার মর্যাদা

সত্য-মিথ্যা

হিংসামুক্ত অন্তর ও সত্য ভাষা: উত্তম মানুষের পরিচয়

ঊপদেশহাদিস নম্বর ৫৩

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ أَىُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ صَدُوْقِ اللِّسَانِ. قَالُوْا صَدُوْقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُوْمُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِىُّ النَّقِىُّ لاَ إِثْمَ فِيْهِ وَلاَ بَغْىَ وَلاَ غِلَّ وَلاَ حَسَدَ.

আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূল (ﷺ)-কে বলা হল, সবচেয়ে ভাল মানুষ কে? তিনি বলেন, ‘প্রত্যেক হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ’। সাহাবীগণ বললেন, আমরা সত্য কথার অধিকারী জানি। কিন্তু হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তর কি জিনিস তা জানি না। তিনি বললেন, যে ব্যক্তি স্বচ্ছ ও পরহেজগার। যার মধ্যে(১) পাপ নেই, পাপ হলেই ক্ষমা চায়(২) সীমালংঘন নেই(৩) খিয়ানত নেই(৪) হিংসা নেই

(ইবনু মাজাহ হা/৪২১৬)।

ঊপদেশ হাদিস ৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে ভাল মানুষ কে? উত্তরে তিনি বললেন, যে ব্যক্তি হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী। সাহাবীগণ সত্য ভাষা বুঝলেন, কিন্তু হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তরের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, সে ব্যক্তি স্বচ্ছ ও পরহেযগার; যার মধ্যে পাপ, সীমালংঘন, খিয়ানত ও হিংসা নেই। এই হাদিস আমাদের বাহ্যিক ভালো কাজের পাশাপাশি অন্তরের পরিচ্ছন্নতার দিকে ডাকে। শুধু মুখে সত্য বললেই শেষ নয়; অন্তর থেকেও হিংসা, খিয়ানত ও অন্যায় দূর করার চেষ্টা করতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য ভাষা উত্তম মানুষের গুণ।
  • হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তর মুমিনের বড় সৌন্দর্য।
  • খিয়ানত ও সীমালংঘন থেকে দূরে থাকা দরকার।
  • ভালো মানুষ হতে অন্তর ও ভাষা—দুটোই ঠিক রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন