৬/১. অধ্যায়ঃ

ঊপদেশ হাদিস ৯১ - মদ, মৃতপ্রাণী, শূকর ও মূর্তি বিক্রি হারাম

নেশাদার দ্রব্য

মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ﷺ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ- إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্র“তা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্‌র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে’? (মায়িদাহ ৯০-৯১)

হারাম ব্যবসা: মদ ও মূর্তি ক্রয়-বিক্রয় সম্পর্কে হাদিস

ঊপদেশহাদিস নম্বর ৯১

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ إِنَّ اللهَ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةَ وَالْخِنْزِيْرَ وَالْأَصْنَامَ.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মক্কা বিজয়ের বছর নবী করীম (ﷺ)-কে মক্কায় বলতে শুনেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ মদ, মৃতপ্রাণী, শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন’

(আবুদাউদ হা/৩৪৮৬)।

ঊপদেশ হাদিস ৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের বছরে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর একটি ঘোষণা এসেছে। তিনি বলেছেন, আল্লাহ মদ, মৃতপ্রাণী, শূকর এবং মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। এখানে শিক্ষা শুধু কিছু জিনিস খাওয়া বা ব্যবহার না করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সেগুলোকে ব্যবসার পণ্য বানানো থেকেও বারণ করা হয়েছে। ইসলামে রিযিকের পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ। লাভ বেশি হলেই কোনো ব্যবসা ভালো হয়ে যায় না। হালাল-হারামের সীমা মানতে হয়। এই হাদিস ব্যবসায়ী, ক্রেতা ও সমাজ—সবার জন্য সতর্কতা: এমন পণ্য থেকে দূরে থাকা দরকার, যাকে আল্লাহ হারাম করেছেন। তাই ব্যবসায় সততা মানে শুধু ওজন ঠিক রাখা নয়, পণ্যটিও হালাল হওয়া। বিশেষ করে যে পণ্য মানুষের ঈমান, বিবেক বা তাওহীদের ক্ষতি করে, তা থেকে আয় করা মুমিনের জন্য নিরাপদ পথ নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারাম জিনিস ব্যবসার পণ্য বানানো যায় না।
  • মদ, মৃতপ্রাণী, শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় নিষিদ্ধ বলা হয়েছে।
  • লাভের চেয়ে হালাল রিযিক বেশি গুরুত্বপূর্ণ।
  • ব্যবসায়ও আল্লাহর সীমা মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন