২/১৯৫. অধ্যায়ঃ
দুই সাহু সিজদা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১০০৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০০৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، بِإِسْنَادِهِ - وَحَدِيثُ حَمَّادٍ أَتَمُّ - قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَقُلْ بِنَا . وَلَمْ يَقُلْ فَأَوْمَئُوا . قَالَ فَقَالَ النَّاسُ نَعَمْ . قَالَ ثُمَّ رَفَعَ - وَلَمْ يَقُلْ وَكَبَّرَ - ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَتَمَّ حَدِيثُهُ لَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ وَلَمْ يَذْكُرْ فَأَوْمَئُوا . إِلاَّ حَمَّادُ بْنُ زَيْدٍ . قَالَ أَبُو دَاوُدَ وَكُلُّ مَنْ رَوَى هَذَا الْحَدِيثَ لَمْ يَقُلْ فَكَبَّرَ . وَلاَ ذَكَرَ رَجَعَ .
আবদুল্লাহ ইবনু মাসলামাহ হতে বর্ণিতঃ
তিনি মালিক, তিনি আইয়ুব হতে, তিনি মুহাম্মাদ হতে পূর্বোক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে বর্ণনাকারী হাম্মাদ-এর সানাদে বর্ণিত হাদীসটিই পূর্ণাঙ্গ।বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন। এ বর্ণনায় ‘আমাদের নিয়ে’ এবং ‘লোকদের ইশারা’ শব্দদ্বয় উল্লেখ নেই। বর্ণনাকারী বলেন, জবাবে লোকেরা শুধু হ্যাঁ বলেছিল।বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মাথা উঠালেন। এতে ‘এরপর তাকবীর বলেন... অতঃপর মাথা উঠালেন’ এ কথাগুলো উল্লেখ নেই। এভাবেই হাদীস শেষ হয়েছে। হাম্মাদ ইবন যায়িদ ব্যতীত অন্য কেউ ‘ফা আওমায়ু’ (লোকদের ইশারা) শব্দটি উল্লেখ করেননি।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, যারা এ হাদীস বর্ণনা করেছেন তাদের কেউই ‘ফাকাব্বারা’ (তিনি তাকবীর দিলেন) এবং রাজায়া (প্রত্যাবর্তন করলেন) শব্দদ্বয় উল্লেখ করেননি।
সহীহঃ বুখারী।
