২/১৯৫. অধ্যায়ঃ
দুই সাহু সিজদা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১০০৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০০৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ - الظُّهْرَ أَوِ الْعَصْرَ قَالَ - فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ فَوَضَعَ يَدَيْهِ عَلَيْهَا إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ ثُمَّ خَرَجَ سَرَعَانُ النَّاسِ وَهُمْ يَقُولُونَ قَصُرَتِ الصَّلاَةُ قَصُرَتِ الصَّلاَةُ وَفِي النَّاسِ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَهَابَاهُ أَنْ يُكَلِّمَاهُ فَقَامَ رَجُلٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَمِّيهِ ذَا الْيَدَيْنِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ " لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرِ الصَّلاَةُ " . قَالَ بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ . فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْقَوْمِ فَقَالَ " أَصَدَقَ ذُو الْيَدَيْنِ " . فَأَوْمَئُوا أَىْ نَعَمْ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى مَقَامِهِ فَصَلَّى الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَكَبَّرَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَكَبَّرَ . قَالَ فَقِيلَ لِمُحَمَّدٍ سَلَّمَ فِي السَّهْوِ فَقَالَ لَمْ أَحْفَظْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَكِنْ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে যুহর বা আসর সালাত আদায় করেন। বর্ণনাকারী (আবু হুরায়রা) বলেন, তিনি (ﷺ) আমাদেরকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করেই সালাম ফিরিয়ে দিলেন। অতঃপর তিনি মসজিদের সম্মুখ দিকে রাখা কাঠখণ্ডের দিকে অগ্রসর হয়ে তার উপরে এক হাতকে অপর হাতের উপর রাখলেন। এ সময় তাঁর চেহারায় অসন্তুষ্টির ছাপ ছিল।লোকজন মসজিদ থেকে দ্রুত বেরিয়ে যেতে যেতে বলছিল, সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে, সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। তাদের মধ্যে আবু বকর এবং উমর (রাঃ) ও ছিলেন। তারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এ নিয়ে কথা বলতে ভয় পাচ্ছিলেন।তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকে যুল-ইয়াদাইন (দুই হাতবিশিষ্ট) বলে ডাকতেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি ভুল করেছেন, না সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি ভুলও করিনি এবং সালাতও হ্রাস করা হয়নি। যুল-ইয়াদাইন বললেন, হে আল্লাহর রাসূল! তাহলে আপনি ভুল করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন – যুল-ইয়াদাইন কি সত্য বলছে? জবাবে সকলেই ইশারায় হ্যাঁ বললেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জায়গায় এগিয়ে গেলেন এবং অবশিষ্ট দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন, এরপর তাকবির বলে স্বাভাবিক সিজদার মত সিজদা করলেন অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন। এরপর তাকবির বলে মাথা উঠালেন, তারপর আবার তাকবির বলে স্বাভাবিক সিজদার মত অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন, অতঃপর তাকবির বলে মাথা উঠালেন।বর্ণনাকারী আইয়ুব বলেন, মুহাম্মাদ ইবনু সিরীনকে সাহু সিজদা এবং সালাম ফিরানো সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আবু হুরায়রা-র কাছে এ বিষয়ে শুনেছি কিনা স্মরণ নেই। তবে আমাকে জানানো হয়েছে যে, ইমরান ইবনু হুসাইন (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সাহু সিজদার পরও সালাম ফিরিয়ে ছিলেন।
সহীহ : বুখারী ও মুসলিম।
