২/২৩৭. অধ্যায়ঃ
ইমামের খুতবা দেয়ার সময় কেউ মসজিদে এলে
সুনানে আবু দাউদ : ১১১৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১১৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، وَعَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالاَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ لَهُ " أَصَلَّيْتَ شَيْئًا " . قَالَ لاَ . قَالَ " صَلِّ رَكْعَتَيْنِ تَجَوَّزْ فِيهِمَا " .
জাবির ও আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রাসুলুল্লাহ (ﷺ) জুমু‘আর খুতবা দিচ্ছিলেন, এমন সময় সুলাইক আল-গাতাফানি (রাঃ) মসজিদে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন: তুমি কিছু সালাত আদায় করেছ কি? তিনি বললেন, না। রাসুলুল্লাহ (ﷺ) বললেন: সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে নাও।
সহীহঃ মুসলিম।
