২/২৩৭. অধ্যায়ঃ
ইমামের খুতবা দেয়ার সময় কেউ মসজিদে এলে
সুনানে আবু দাউদ : ১১১৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১১৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعِيدٍ، عَنِ الْوَلِيدِ أَبِي بِشْرٍ، عَنْ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ أَنَّ سُلَيْكًا، جَاءَ فَذَكَرَ نَحْوَهُ زَادَ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ قَالَ " إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ يَتَجَوَّزُ فِيهِمَا " .
ত্বালহা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, সুলাইক আল-গাতাফানি (রাঃ) মসজিদে এলেন। অতঃপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তবে এতে রয়েছেঃ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের দিকে ঘুরে বললেনঃ তোমাদের কেউ ইমামের খুতবা চলাকালে এলে সে যেন সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে নেয়।
সহীহঃ মুসলিম।
