২/২৪৪. অধ্যায়ঃ
জুমুয়ার ফরজ সালাতের পর সুন্নত সালাত
সুনানে আবু দাউদ : ১১৩১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৩১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ ابْنُ الصَّبَّاحِ قَالَ - " مَنْ كَانَ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا " . وَتَمَّ حَدِيثُهُ وَقَالَ ابْنُ يُونُسَ " إِذَا صَلَّيْتُمُ الْجُمُعَةَ فَصَلُّوا بَعْدَهَا أَرْبَعًا " . قَالَ فَقَالَ لِي أَبِي يَا بُنَىَّ فَإِنْ صَلَّيْتَ فِي الْمَسْجِدِ رَكْعَتَيْنِ ثُمَّ أَتَيْتَ الْمَنْزِلَ أَوِ الْبَيْتَ فَصَلِّ رَكْعَتَيْنِ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ জুমু'আর (ফরজ) সালাতের পর সালাত আদায় করতে চাইলে সে যেন চার রাকাত আদায় করে। ইবনু ইউনুসের বর্ণনায় রয়েছে, জুমু'আর সালাত আদায়ের পরে তোমরা চার রাকাত সালাত আদায় করবে। আমার পিতা আমাকে বলেছেন, হে বৎস! তুমি মসজিদে দুই রাকাত (সুন্নত) আদায়ের পর গন্তব্যে পৌঁছলে অথবা বাড়িতে এলে সেখানেও দুই রাকাত সালাত আদায় করবে।
সহীহঃ মুসলিম।
