২/২৪৪. অধ্যায়ঃ
জুমুয়ার ফরজ সালাতের পর সুন্নত সালাত
সুনানে আবু দাউদ : ১১৩০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ إِذَا كَانَ بِمَكَّةَ فَصَلَّى الْجُمُعَةَ تَقَدَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ تَقَدَّمَ فَصَلَّى أَرْبَعًا وَإِذَا كَانَ بِالْمَدِينَةِ صَلَّى الْجُمُعَةَ ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ فَصَلَّى رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ فِي الْمَسْجِدِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ ذَلِكَ .
‘আত্বা (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি মক্কায় অবস্থানকালে জুমু’আর (ফরজ) সালাত আদায়ের পর সামনে এগিয়ে (স্থান পরিবর্তন করে) দুই রাকাত সালাত আদায় করতেন। অতঃপর আবার সামনে এগিয়ে (স্থান পরিবর্তন করে) চার রাকাত সালাত আদায় করতেন। কিন্তু তিনি মদিনায় অবস্থানকালে জুমু’আর (ফরজ) সালাতের পর মসজিদে সালাত আদায় না করে বাড়িতে এসে দুই রাকাত সালাত আদায় করতেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।
