২/২৪৪. অধ্যায়ঃ
জুমুয়ার ফরজ সালাতের পর সুন্নত সালাত
সুনানে আবু দাউদ : ১১২৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১২৯
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ بْنِ يَزِيدَ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَأَى مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمْتُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا صَنَعْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ بِصَلاَةٍ حَتَّى يَتَكَلَّمَ أَوْ يَخْرُجَ .
‘উমার ইবনু ‘আত্বা ইবনু আবুল খুওয়াব (রহঃ) হতে বর্ণিতঃ
নাফি ইবন জুবাইর (রাঃ) তাকে নামিরের ভাগ্নে আস-সায়িব ইবন ইয়াযিদের নিকট এটা জানার জন্য পাঠালেন যে, আমীর মুয়াবিয়া (রাঃ) সালাত আপনাকে কী করতে দেখেছিলেন। আস-সায়িব ইবন ইয়াজিদ (রাঃ) বলেন, একদা আমি মুয়াবিয়া (রাঃ) এর সাথে মিহরাবের মধ্যে জুমার সালাত আদায় করলাম। সালাম ফিরিয়ে আমি একই স্থানে দাঁড়িয়ে (সুন্নত) সালাত আদায় করলাম। ঘরে পৌঁছে তিনি লোক মারফত আমাকে বললেন, তুমি (আজ) যা করেছো এরূপ আর কখনো করবে না। জুমার সালাত আদায়ের পর কোন কথা না বলে কিংবা মসজিদ হতে বের না হয়ে সেখানে পুনরায় সালাত আদায় করবে না। কেননা নবী (ﷺ) আদেশ করেছেন যে, কথা না বলে কিংবা মসজিদ হতে বের না হওয়া পর্যন্ত এক সালাতের সাথে আরেক সালাত মিলানো যাবে না।
সহীহ: মুসলিম।
