২/২৪৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১২৮ - সালাত (নামাজ)
জুমুয়ার ফরজ সালাতের পর সুন্নত সালাত
সুনানে আবূ দাউদ : ১১২৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১২৮
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يُطِيلُ الصَّلاَةَ قَبْلَ الْجُمُعَةِ وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَفْعَلُ ذَلِكَ.
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমর (রাঃ) জুমু’আহর সালাতের পূর্বে দীর্ঘক্ষণ সালাত আদায় করতেন, জুমু’আহর পরে নিজ ঘরে দু’ রাক‘আত সালাত আদায় করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করেছেন।
