২/২৪৮. অধ্যায়ঃ
ঈদের সালাতের খুতবা
সুনানে আবু দাউদ : ১১৪৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৪৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي هَذَا الْحَدِيثِ قَالَ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُعْطِي الْقُرْطَ وَالْخَاتَمَ وَجَعَلَ بِلاَلٌ يَجْعَلُهُ فِي كِسَائِهِ قَالَ فَقَسَمَهُ عَلَى فُقَرَاءِ الْمُسْلِمِينَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি আরও বলেন, মহিলারা তাদের কানের রিং এবং হাতের আংটি খুলে দিতে লাগলেন এবং বিলাল (রাঃ) স্বীয় চাদরে সেগুলো তুলে রাখলেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, নবী (ﷺ) সেগুলো অভাবী মুসলিমদের মাঝে বিতরণ করে দিলেন।
সহীহঃ মুসলিম।
