১৩/১৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯৭৮ - ঈদুল ফিতরে সাধারণ সদকা ও নারীদের নসীহত

ঈদের দিন নারীদের প্রতি ইমামের নসীহত করা।

ঈদুল ফিতরে সাধারণ সদকা: নারীদের নসীহতের সহীহ বর্ণনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯৭৮

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَامَ النَّبِيُّ ﷺ يَوْمَ الْفِطْرِ، فَصَلَّى فَبَدَأَ بِالصَّلاَةِ ثُمَّ خَطَبَ، فَلَمَّا فَرَغَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ، فَذَكَّرَهُنَّ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ الصَّدَقَةَ. قُلْتُ لِعَطَاءٍ زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لاَ وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ حِينَئِذٍ، تُلْقِي فَتَخَهَا وَيُلْقِينَ. قُلْتُ أَتُرَى حَقًّا عَلَى الإِمَامِ ذَلِكَ وَيُذَكِّرُهُنَّ قَالَ إِنَّهُ لَحَقٌّ عَلَيْهِمْ، وَمَا لَهُمْ لاَ يَفْعَلُونَهُ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ঈদুল ফিতরের দিন দাঁড়িয়ে সালাত আদায় করলেন, পরে খুতবা দিলেন। খুতবা শেষে নেমে নারীদের নিকট আসলেন এবং তাদের নসীহত করলেন। তখন তিনি বিলাল (রাঃ)-এর হাতের উপর ভর দিয়ে ছিলেন এবং বিলাল (রাঃ) তাঁর কাপড় প্রসারিত করে ধরলেন। এতে নারীগণ দান সামগ্রী ফেলতে লাগলেন আমি (ইব্‌নু জুরায়জ) আত্বা (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, এ কি ঈদুল ফিতরের সদকা? তিনি বললেন না, বরং এ সাধারণ সদকা যা তারা ঐ সময় দিচ্ছিলেন। কোন মহিলা তাঁর আংটি দান করলে অন্যান্য নারীরাও তাদের আংটি দান করতে লাগলেন।আমি আতা (রহঃ)-কে (আবার), জিজ্ঞেস করলাম, মহিলাগণকে উপদেশ দেয়া কি ইমামের জন্য জরুরী? তিনি বললেন, অবশ্যই, তাদের উপর তা জরুরী। তাদের (অর্থাৎ ইমামগণের) কী হয়েছে যে, তারা তা করবেন না?

সহীহ বুখারী হাদিস ৯৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ঈদুল ফিতরের সালাত, খুতবা, নারীদের নসীহত এবং সাধারণ সদকা। নবী (صلى الله عليه وسلم) ঈদুল ফিতরের দিন প্রথমে সালাত আদায় করেন, তারপর খুতবা দেন। খুতবা শেষে তিনি নারীদের কাছে যান এবং তাঁদের নসীহত করেন। তখন তিনি বিলাল (রাঃ)-এর হাতে ভর দিয়ে ছিলেন এবং বিলাল (রাঃ) কাপড় ছড়িয়ে ধরেছিলেন। নারীরা সেখানে দান সামগ্রী দিচ্ছিলেন। গুরুত্বপূর্ণ দিক হলো, আতা (রহঃ) স্পষ্ট বলেছেন, এটি ঈদুল ফিতরের সদকা নয়; বরং ঐ সময়ের সাধারণ সদকা। কিছু নারী আংটি দান করেন। হাদিসটি সদকা, নারীদের উপদেশ এবং ঈদের সালাতের ক্রম—সব বিষয় পরিষ্কার করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদুল ফিতরে আগে সালাত, তারপর খুতবা এসেছে।
  • নারীদের আলাদা করে নসীহত করা হয়েছে।
  • এই দানকে আতা (রহঃ) সাধারণ সদকা বলেছেন, ফিতরা নয়।
  • নারীরা নিজেদের আংটিও সদকা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন