১৩/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৯৭৯ - ঈদের সালাত, নারীদের বায়আত ও সদকা
ঈদের দিন নারীদের প্রতি ইমামের নসীহত করা।
ঈদের সালাতের পর নারীদের বায়আতের আয়াত ও সদকার শিক্ষা
সহীহ বুখারী : ৯৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৯৭৯
قَالَ ابْنُ جُرَيْجٍ وَأَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ شَهِدْتُ الْفِطْرَ مَعَ النَّبِيِّ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ يُصَلُّونَهَا قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ يُخْطَبُ بَعْدُ، خَرَجَ النَّبِيُّ ﷺ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجْلِسُ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ مَعَهُ بِلاَلٌ فَقَالَ ﴾يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ﴿ الآيَةَ ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا " آنْتُنَّ عَلَى ذَلِكَ».قَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ مِنْهُنَّ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ. لاَ يَدْرِي حَسَنٌ مَنْ هِيَ. قَالَ " فَتَصَدَّقْنَ " فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ لَكُنَّ فِدَاءٌ أَبِي وَأُمِّي، فَيُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ الْفَتَخُ الْخَوَاتِيمُ الْعِظَامُ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
হাসান ইব্নু মুসলিম (রহঃ) তাউস (রহঃ) এর মাধ্যমে ইব্নু আব্বাস (রাঃ) হতে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী (ﷺ) আবূ বক্র, ‘উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদুল ফিতরে আমি উপস্থিত ছিলাম। তাঁরা খুতবার পূর্বে সালাত আদায় করতেন, পরে খুতবা দিতেন। নবী (ﷺ) বের হলেন, আমি যেন দেখতে পাচ্ছি তিনি হাতের ইঙ্গিতে (লোকদের) বসিয়ে দিচ্ছেন।তখন নবী (ﷺ) কোরআনের এ আয়াত পাঠ করলেনঃ “হে নবী! যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়‘আত করতে আসেন يَا اَيُّهَا النَّبِيُّ اِذَا جَاءَكَ المُؤمِنَاتَ يُبَايِعنَكَ - الاية (সূরা মুমতাহিনাহ ৬০/১২)।এ আয়াত শেষ করে নবী (ﷺ) তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এ বায়‘আতের উপর আছ? তাদের মধ্যে একজন মহিলা বলল, হাঁ, সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান (রহঃ) জানেন না, সে মহিলা কে? অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমরা সদকা কর। সে সময় বিলাল (রাঃ) তাঁর কাপড় প্রসারিত করে বললেন, আমার মা-বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাদের ছোট-বড় আংটিগুলো বিলাল (রাঃ)-এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। আবদুর রাযযাক (রহঃ) বলেন, الْفَتَخُ হলো বড় আংটি যা জাহিলী যুগে ব্যবহৃত হতো।
সহীহ বুখারী হাদিস ৯৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ঈদুল ফিতরের সালাত, নারীদের উপদেশ, বায়আতের আয়াত এবং সদকা। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم), আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদুল ফিতরে উপস্থিত ছিলেন। তাঁরা খুতবার আগে সালাত আদায় করতেন, তারপর খুতবা দিতেন। এরপর নবী (صلى الله عليه وسلم) নারীদের কাছে যান এবং সূরাহ মুমতাহিনাহর বায়আতের আয়াত পাঠ করেন। তিনি জিজ্ঞেস করেন, তাঁরা কি সেই শর্তে আছেন? একজন নারী উত্তর দেন। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁদের সদকা করতে বলেন। বিলাল (রাঃ) কাপড় ছড়িয়ে দেন এবং নারীরা আংটি দান করেন। এই হাদিসে ঈদের ইবাদত, কুরআনের স্মরণ ও দান একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈদুল ফিতরে সালাত খুতবার আগে আদায় করা হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) নারীদের সামনে বায়আতের আয়াত পাঠ করেছেন।
- নারীদের সদকা করতে বলা হয়েছে।
- নারীরা তাঁদের আংটি দান করেছেন।
