৩/৩. অধ্যায়ঃ
ইসতিসকার সালাতে দুই হাত উত্তোলন সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১১৭১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৭১
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَسْتَسْقِي هَكَذَا يَعْنِي وَمَدَّ يَدَيْهِ وَجَعَلَ بُطُونَهُمَا مِمَّا يَلِي الأَرْضَ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বৃষ্টির জন্য এরূপে দোয়া করেছেন। অর্থাৎ তিনি দুহাত প্রসারিত করে দুহাতের তালু জমিনের দিকে রেখেছেন। এমনকি আমি তাঁর বগলের সাদা অংশ দেখেছি।
সহীহঃ মুসলিম সংক্ষেপে।
