৩/৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১১৭৯ - গ্রহণের দীর্ঘ সালাত

যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি

প্রচণ্ড গরমে সূর্যগ্রহণের দীর্ঘ সালাতের বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৭৯

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ بِأَصْحَابِهِ فَأَطَالَ الْقِيَامَ حَتَّى جَعَلُوا يَخِرُّونَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَصَنَعَ نَحْوًا مِنْ ذَلِكَ فَكَانَ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ.وَسَاقَ الْحَدِيثَ.

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে প্রচন্ড গরমের দিনে সূর্যগ্রহণ হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন। তিনি এত দীর্ঘ সময় সালাতে দাড়িয়ে থাকলেন যে, লোকজন বেহুশ হয়ে পড়ছিল। তিনি দীর্ঘক্ষণ রুকূ’ করলেন। অতঃপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর পুনরায় দীর্ঘক্ষণ রুকূ’ করলেন, অতঃপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। অতঃপর দু’টি সাজদাহ্ করলেন। অতঃপর উঠে দাঁড়িয়ে দ্বিতীয় রাক’আতেও প্রায় প্রথম রাক’আতের অনুরূপ করলেন। এতে পুরো সালাত চার রুকু’ ও চার সাজদাহ্‌ বিশিষ্ট হলো। এরপর বর্নণাকারী পুরো হাদিস বর্ণনা করেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১১৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে প্রচণ্ড গরমের দিনে সূর্যগ্রহণ হয়। তখন তিনি সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন যে লোকজন বেহুশ হয়ে পড়ছিল। এরপর তিনি দীর্ঘ রুকু করেন, মাথা তুলে দীর্ঘ দাঁড়ান, আবার দীর্ঘ রুকু করেন, তারপর দুই সিজদা করেন। দ্বিতীয় রাকাতেও প্রায় একইভাবে সালাত আদায় করেন। এতে পুরো সালাত চার রুকু ও চার সিজদাবিশিষ্ট হয়। এই বর্ণনা সূর্যগ্রহণের সালাতের দীর্ঘ কিয়াম ও রুকুর দিকটি স্পষ্ট করে। এখানে মূল শিক্ষা হলো গ্রহণের সময় সালাতের দিকে দ্রুত ফিরে আসা এবং আল্লাহর সামনে দাঁড়ানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গ্রহণের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের নিয়ে সালাত আদায় করেছেন।
  • সালাতে দীর্ঘ কিয়াম ও দীর্ঘ রুকুর বর্ণনা এসেছে।
  • এই বর্ণনায় চার রুকু ও চার সিজদার কথা উল্লেখিত।
  • কঠিন আবহাওয়ার মধ্যেও গ্রহণের সালাতে মনোযোগ দেওয়ার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন