৩/৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৮০ - কুসুফ সালাতের নিয়ম
যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি
কুসুফ সালাতের নিয়ম: দীর্ঘ কিরাআত, রুকু ও জামাত
সুনানে আবূ দাউদ : ১১৮০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৮০
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ قَالَتْ خُسِفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ ﷺ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى الْمَسْجِدِ فَقَامَ فَكَبَّرَ وَصَفَّ النَّاسُ وَرَاءَهُ فَاقْتَرَأَ رَسُولُ اللَّهِ ﷺ قِرَاءَةً طَوِيلَةً ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلاً ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ " . ثُمَّ قَامَ فَاقْتَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ الْقِرَاءَةِ الأُولَى ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلاً هُوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الأَوَّلِ ثُمَّ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ " . ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الأُخْرَى مِثْلَ ذَلِكَ فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশায় সূর্যগ্রহণ সংঘটিত হলে রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের দিকে বের হন। তিনি আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করেন এবং লোকজন তাঁর পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। অতঃপর তিনি লম্বা কিরাত পাঠ করেন, তারপর তাকবির বলে রু’কুতে গিয়ে দীর্ঘক্ষণ তাতে অতিবাহিত করেন। এরপর মাথা তুলে "সামি'আল্লাহু লিমান হামিদাহ্ রব্বানা ওয়ালাকাল হাম্দ" বলে সোজা হয়ে দাঁড়িয়ে যান।অতঃপর আবার লম্বা কিরাত পড়েন, তবে তা প্রথমবারের চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তাকবির বলে দীর্ঘক্ষণ রুকু’ করেন, তবে তা প্রথমবারের চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর "সামি'আল্লাহু লিমান হামিদাহ্, রব্বানা ওয়ালাকাল হামদ " বলেন। অতঃপর দ্বিতীয় রাক’আতেও অনুরূপ করেন। এভাবে তিনি পুরো সালাত চার রুকু’ ও চার সাজদাহ্ সহকারে আদায় করেন। সালাত শেষে প্রত্যাবর্তনের পূর্বেই সূর্য গ্রাসমুক্ত হয়ে যায়।
সুনানে আবূ দাউদ হাদিস ১১৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের পদ্ধতি বর্ণনা করেছেন। সূর্যগ্রহণ হলে তিনি মসজিদের দিকে বের হন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করেন এবং লোকজন তাঁর পেছনে কাতারবদ্ধ হয়। তিনি দীর্ঘ কিরাআত পড়েন, তারপর দীর্ঘ রুকু করেন। রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলেন। এরপর আবার দীর্ঘ কিরাআত করেন, তবে প্রথমটির চেয়ে কম। আবার দীর্ঘ রুকু করেন, তবে প্রথমটির চেয়ে কম। দ্বিতীয় রাকাতেও তিনি অনুরূপ করেন। পুরো সালাত চার রুকু ও চার সিজদায় শেষ হয়, আর সালাত শেষে ফেরার আগেই সূর্য গ্রহণমুক্ত হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূর্যগ্রহণ হলে মসজিদে জামাতে সালাত আদায়ের বর্ণনা এসেছে।
- কুসুফ সালাতে দীর্ঘ কিরাআত ও দীর্ঘ রুকুর কথা উল্লেখিত।
- প্রথম কিরাআত ও রুকু পরেরগুলোর চেয়ে দীর্ঘ ছিল—এ তথ্য এসেছে।
- সালাত শেষ হওয়ার আগে সূর্য গ্রহণমুক্ত হয়ে যায় বলে বর্ণিত হয়েছে।
