৩/৫. অধ্যায়ঃ
যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি
সুনানে আবু দাউদ : ১১৮১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৮১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ كَانَ كَثِيرُ بْنُ عَبَّاسٍ يُحَدِّثُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِي كُسُوفِ الشَّمْسِ مِثْلَ حَدِيثِ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى رَكْعَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ رَكْعَتَيْنِ .
কাসীর ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) হাদিস বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেছেন। অতঃপর অবশিষ্ট বর্ণনা উরওয়াহ হতে আয়িশা (রাঃ) থেকে রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে বর্ণিত হাদিসের অনুরূপ। তিনি দুই রাকাত সালাত আদায় করেছেন এবং প্রতি রাকাতে দুটি করে রুকু করেছেন।
সহিহঃ বুখারি ও মুসলিম।
