৩/৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৮৯ - সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
সূর্যগ্রহণের সালাতের কিরাআত
সুনানে আবূ দাউদ : ১১৮৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৮৯
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، - كَذَا عِنْدَ الْقَاضِي وَالصَّوَابُ عَنِ ابْنِ عَبَّاسٍ، - قَالَ خُسِفَتِ الشَّمْسُ فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ وَالنَّاسُ مَعَهُ فَقَامَ قِيَامًا طَوِيلاً بِنَحْوٍ مِنْ سُورَةِ الْبَقَرَةِ ثُمَّ رَكَعَ وَسَاقَ الْحَدِيثَ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা সূর্যগ্রহণ হলে রাসূলুল্লাহ (ﷺ) সালাত এবং তাঁর সাথের লোকেরা সালাত আদায় করেন। তিনি (সালাতে) সূরা আল-বাক্বারাহ পড়ার সমপরিমাণ সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর রুকূ’ করেন। এরপর বর্ণনাকারী হাদীসের বাকি অংশটি বর্ণনা করেন।
