৩/৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৯১ - সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
সূর্যগ্রহণের সময় সদাকা করার নির্দেশ
সুনানে আবূ দাউদ : ১১৯১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৯১
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " الشَّمْسُ وَالْقَمَرُ لاَ يُخْسَفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبِّرُوا وَتَصَدَّقُوا " .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কারো মৃত্যু এবং জন্মের কারণে সূর্য ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা (সংঘটিত হতে) দেখবে তখন মহা পরাক্রমশালী আল্লাহর নিকট দোয়া করবে, তাকবির বলবে এবং সদাক্বাহ করবে।
