৪/১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৯৮ - সফরকালীন সালাত
মুসাফিরের সালাত
সুনানে আবূ দাউদ : ১১৯৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৯৮
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ فُرِضَتِ الصَّلاَةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবাসে ও সফরে সালাত দুই দুই রাকাত করে ফরজ করা হয়েছিল। পরবর্তীতে সফরের সালাত ঠিক রাখা হয় এবং আবাসের সালাত বৃদ্ধি করা হয়।
