৪/২. অধ্যায়ঃ
মুসাফির কখন সালাত কসর করবে?
সুনানে আবু দাউদ : ১২০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২০১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ، فَقَالَ أَنَسٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ - شُعْبَةُ شَكَّ - يُصَلِّي رَكْعَتَيْنِ .
ইয়াহইয়া ইবনু ইয়াযীদ আল-হুনায়ী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে সালাত কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন মাইল বা তিন ফারসাখ দূরত্বের সফর বের হলে দুই রাকাত সালাত আদায় করতেন।
সহীহঃ মুসলিম।
