৪/৭. অধ্যায়ঃ
সফরে নফল সালাত আদায়
সুনানে আবু দাউদ : ১২২৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২২৩
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ فِي طَرِيقٍ - قَالَ - فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ أَقْبَلَ فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ . قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا أَتْمَمْتُ صَلاَتِي يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي السَّفَرِ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَصَحِبْتُ أَبَا بَكْرٍ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَصَحِبْتُ عُمَرَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ تَعَالَى وَصَحِبْتُ عُثْمَانَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ تَعَالَى وَقَدْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ { لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ } .
ঈসা ইবনু হাফ্স (রহঃ) হতে তার পিতার সূত্রে হতে বর্ণিতঃ
আমি এক পথে ইবনু উমর (রাঃ) সাথে ছিলাম। তিনি আমাদেরকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করেন। অতঃপর মুখ ফিরিয়ে কিছু লোককে দাঁড়ানো অবস্থায় দেখে জিজ্ঞেস করেন, এরা কী করছে? আমি বললাম, নফল সালাত আদায় করছে। তিনি বললেন, (সফরে) নফল সালাত আদায় প্রয়োজন মনে করলে আমি (ফরজ) সালাত পুরো (চার রাকাতই) আদায় করতাম।হে ভাতিজা! আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সফর করেছি। তিনি মহামহিয়ান আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত দুই রাকাতের বেশি আদায় করেননি।আর আমি আবু বকর (রাঃ) সফরসঙ্গী হয়েছি। তিনিও মহামহিয়ান আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত দুই রাকাতের অধিক আদায় করেননি। আমি উমর (রাঃ) সফরসঙ্গী হয়েছি। তিনিও মহামহিয়ান আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত দুই রাকাতের অধিক আদায় করেননি। পরে আমি উসমান (রাঃ) সফরসঙ্গী হয়েছি। তিনিও মহামহিয়ান আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত দুই রাকাতের অধিক আদায় করেননি।কেননা মহামহিয়ান আল্লাহ বলেছেন, “তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে” (সূরা আল-আহযাব: ২১)। (সূরা আল-আহযাব: ২১)-এর বাংলা উচ্চারণ: লাকাদ কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন।
সহীহঃ মুসলিম। বুখারী সংক্ষেপ।
