৪/৮. অধ্যায়ঃ
বাহনের উপর নফল ও বিতর সালাত আদায়
সুনানে আবু দাউদ : ১২২৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২২৫
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجَارُودِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي الْحَجَّاجِ، حَدَّثَنِي الْجَارُودُ بْنُ أَبِي سَبْرَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ اسْتَقْبَلَ بِنَاقَتِهِ الْقِبْلَةَ فَكَبَّرَ ثُمَّ صَلَّى حَيْثُ وَجَّهَهُ رِكَابُهُ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরে নফল সালাত আদায়ের ইচ্ছা করলে স্বীয় উষ্ট্রীকে কেবলামুখী করে নিয়ে তাকবির বলতেন। অতঃপর সওয়ারির মুখ যেদিকেই হত সেদিকে ফিরেই সালাত আদায় করতেন।
[১২২৮] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (২/৫), দারাকুতনী (অনুঃ ক্বিবলাহমুখী হয়ে নাফ্ল সলাত আদায়রে নিয়ম, (১/৩৯৬৫) রিবঈ ইবনু ‘আবদুল্লাহ হতে।
