৪/৮. অধ্যায়ঃ
বাহনের উপর নফল ও বিতর সালাত আদায়
সুনানে আবু দাউদ : ১২২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২২৭
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، - قَالَ - بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ قَالَ فَجِئْتُ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ وَالسُّجُودُ أَخْفَضُ مِنَ الرُّكُوعِ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কোন কাজে পাঠালেন। আমি ফিরে এসে দেখি, তিনি সাওয়ারীর উপর পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করছেন এবং তাঁর রুকুর চেয়ে সিজদাতে (মাথা) অধিক নত ছিল।
