৪/১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৪ - সফরে মাগরিব ও ইশা আদায়

মুসাফির কখন পূর্ণ সালাত আদায় করবে?

সফরে মাগরিব ও ইশা সালাতের আমল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৩৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ الْمُثَنَّى، - وَهَذَا لَفْظُ ابْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، - قَالَ ابْنُ الْمُثَنَّى - قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ عَلِيًّا، - رضى الله عنه - كَانَ إِذَا سَافَرَ سَارَ بَعْدَ مَا تَغْرُبُ الشَّمْسُ حَتَّى تَكَادَ أَنْ تُظْلِمَ ثُمَّ يَنْزِلُ فَيُصَلِّي الْمَغْرِبَ ثُمَّ يَدْعُو بِعَشَائِهِ فَيَتَعَشَّى ثُمَّ يُصَلِّي الْعِشَاءَ ثُمَّ يَرْتَحِلُ وَيَقُولُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَصْنَعُ .قَالَ عُثْمَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيٍّ سَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ وَرَوَى أُسَامَةُ بْنُ زَيْدٍ عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ يَعْنِي ابْنَ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أَنَسًا كَانَ يَجْمَعُ بَيْنَهُمَا حِينَ يَغِيبُ الشَّفَقُ وَيَقُولُ كَانَ النَّبِيُّ ﷺ يَصْنَعُ ذَلِكَ وَرِوَايَةُ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ مِثْلُهُ .

‘আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু ‘উমার ইবনু ‘আলী ইবনু আবূ ত্বালিব (রহঃ) হতে তার পিতা ও তার দাদার সূত্র হতে বর্ণিতঃ

‘আলী (রাঃ) সফরকালে সূর্যাস্তের পরও চলা অব্যাহত রাখতেন। অবশেষে অন্ধকার ঘনিয়ে এলে বাহন থেকে নেমে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর রাতের খাবার চেয়ে নিয়ে তা খাওয়ার পর ইশার সালাত আদায় করতেন। অতঃপর আবার রওয়ানা দিতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন। ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু ‘উমর ইবনু ‘আলীর সূত্রে ‘উসমান বলেন, আমি আবূ দাউদ (রহঃ)-কে বলতে শুনেছি, উসামাহ ইবনু যায়িদ, হাফ্স ইবনু ‘উবায়দুল্লাহ অর্থাৎ আনাস ইব্‌ন মালিকের পুত্র হতে বর্ণনা করেন, আনাস (রাঃ) পশ্চিমাকাশের লালিমা দূরীভূত হবার পর উভয় সালাত একত্রে আদায় করতেন এবং বলতেন, নবী (ﷺ) এরূপ করতেন।

যুহরী হতে আনাস (রাঃ) সূত্রে অনুরূপ মারফূ’ বর্ণনা রয়েছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ)-এর সফরের একটি আমল বর্ণিত হয়েছে। তিনি সফরে সূর্যাস্তের পরও চলতে থাকতেন। অন্ধকার ঘনিয়ে এলে নেমে মাগরিবের সালাত আদায় করতেন। এরপর রাতের খাবার খেয়ে ইশার সালাত আদায় করতেন এবং আবার রওনা দিতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এভাবেই করতেন। হাদিসের শেষে আবূ দাউদ (রহঃ) আনাস (রাঃ)-এর একটি সম্পর্কিত বর্ণনার কথাও উল্লেখ করেছেন, যেখানে পশ্চিমাকাশের লালিমা চলে যাওয়ার পর উভয় সালাত একত্রে আদায়ের কথা এসেছে। তাই এই হাদিসের মূল বিষয় হলো সফরে মাগরিব ও ইশা সালাতের আমল। এতে চলার প্রয়োজন, সালাত এবং খাবারের ক্রম একটি বাস্তব ভ্রমণচিত্রের মতো এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে সূর্যাস্তের পরও পথ চলার ঘটনা বর্ণিত হয়েছে।
  • আলী (রাঃ) মাগরিব আদায় করে খাবার গ্রহণ করতেন, এরপর ইশা আদায় করতেন।
  • তিনি এই আমলকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল হিসেবে উল্লেখ করেছেন।
  • আবূ দাউদ (রহঃ) একই বিষয়ে আনাস (রাঃ)-এর বর্ণনাও উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন