৪/২০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১২৪৯ - হাঁটতে হাঁটতে ইশারায় সালাত

(শত্রুকে হত্যার জন্য) অনুসন্ধানকারীর সালাত

ভয় ও দায়িত্বের মাঝে ইশারায় সালাতের ঘটনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৪৯

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ ﷺ إِلَى خَالِدِ بْنِ سُفْيَانَ الْهُذَلِيِّ - وَكَانَ نَحْوَ عُرَنَةَ وَعَرَفَاتٍ - فَقَالَ «اذْهَبْ فَاقْتُلْهُ».قَالَ فَرَأَيْتُهُ وَحَضَرَتْ صَلاَةُ الْعَصْرِ فَقُلْتُ إِنِّي لأَخَافُ أَنْ يَكُونَ بَيْنِي وَبَيْنَهُ مَا إِنْ أُؤَخِّرُ الصَّلاَةَ فَانْطَلَقْتُ أَمْشِي وَأَنَا أُصَلِّي أُومِئُ إِيمَاءً نَحْوَهُ فَلَمَّا دَنَوْتُ مِنْهُ قَالَ لِي مَنْ أَنْتَ قُلْتُ رَجُلٌ مِنَ الْعَرَبِ بَلَغَنِي أَنَّكَ تَجْمَعُ لِهَذَا الرَّجُلِ فَجِئْتُكَ فِي ذَاكَ . قَالَ إِنِّي لَفِي ذَاكَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً حَتَّى إِذَا أَمْكَنَنِي عَلَوْتُهُ بِسَيْفِي حَتَّى بَرَدَ .

‘আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ)-এর পুত্র হতে তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে খালিদ ইবনু সুফয়ান আল-হুযালীকে হত্যা করার জন্য উরানাহ ও ‘আরাফাতের নিকটে পাঠালেন। বর্ণনাকারী বলেন, আমি তার সন্ধান পেলাম ‘আসর সালাতের ওয়াক্তে। আমি আশঙ্কা করলাম আমার এবং তার মধ্যে যদি এখনই সংঘর্ষ বেঁধে যায় এবং তা দীর্ঘস্থায়ী হয় তাহলে আমার সালাত বিলম্ব হবে। কাজেই আমি হাঁটতে থাকলাম এবং তার দিকে মুখ করে ইশারায় সালাত আদায় করতে থাকলাম।আমি তার নিকটবর্তী হলে সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বললাম, আরবের এক ব্যক্তি। আমার কাছে সংবাদ পৌছেছে যে, তুমি মুহাম্মাদ (ﷺ) এর বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছো? সুতরাং আমি এজন্যই তোমার কাছে এসেছি। সে বললো, আমি এরূপই করছি। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি তার সঙ্গে হাঁটতে থাকলাম এবং সুযোগ বুঝে আমার তরবারী দিয়ে তার উপরে আঘাত হানলাম। অবশেষে সে ঠান্ডা হয়ে গেলো (অর্থাৎ মৃত্যুবরণ করলো)।

[১২৫২] আহমাদ (৩/৪৯৬), ইবনু হিব্বান (হাঃ ৭১১৬), ইবনু খুযাইমাহ(হাঃ ২/৯৮২), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৩/২৫৬), ইবনু হিশাম ‘সিরাতুন নাবুবিয়্যাহ’ (৪/২৪৩) সকলে মুহাম্মাদ ইবনু ইসহাক্ব হতে..। এর সানাদ দুর্বল। সানাদে ইবনু ‘আবদুল্লাহ ইবনু উনাইস অজ্ঞাত (মাজহুল)

সুনানে আবূ দাউদ হাদিস ১২৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ)-এর একটি বিশেষ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে খালিদ ইবন সুফিয়ান আল-হুযালীকে হত্যার জন্য পাঠান। তিনি তাকে আসরের সময়ের কাছে দেখতে পান। তখন তিনি আশঙ্কা করেন, যদি সংঘর্ষ শুরু হয় এবং তা দীর্ঘ হয়, তাহলে আসর সালাত বিলম্বিত হতে পারে। তাই তিনি হাঁটতে থাকেন এবং তার দিকে মুখ করে ইশারায় সালাত আদায় করতে থাকেন। এরপর তিনি কাছে গিয়ে কথোপকথন করেন এবং সুযোগ পেয়ে দায়িত্ব সম্পন্ন করেন। এই হাদিসের মূল দিক হলো—কঠিন ও ঝুঁকিপূর্ণ অবস্থায়ও সালাতের সময়ের প্রতি সাহাবীর যত্ন। এখানে সাধারণ অবস্থার নিয়ম নয়; বরং বিশেষ পরিস্থিতিতে ইশারায় সালাতের ঘটনা বর্ণিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আসর সালাত বিলম্ব হওয়ার আশঙ্কায় সাহাবী সালাতের প্রতি যত্ন নিয়েছেন।
  • বিশেষ ভয়ের অবস্থায় ইশারায় সালাতের ঘটনা এসেছে।
  • দায়িত্বের মাঝেও সালাতকে ভুলে না যাওয়ার শিক্ষা পাওয়া যায়।
  • এই ঘটনা বিশেষ পরিস্থিতির বর্ণনা; সাধারণ নিয়ম বানিয়ে বলা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন