৫/২৭. অধ্যায়ঃ

রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৫৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، قَالَ ‏:‏ بِتُّ لَيْلَةً عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم لأَنْظُرَ كَيْفَ يُصَلِّي فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ قِيَامُهُ مِثْلُ رُكُوعِهِ، وَرُكُوعُهُ مِثْلُ سُجُودِهِ، ثُمَّ نَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ ثُمَّ قَرَأَ بِخَمْسِ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ ‏{‏ إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ ‏}‏ فَلَمْ يَزَلْ يَفْعَلُ هَذَا حَتَّى صَلَّى عَشْرَ رَكَعَاتٍ، ثُمَّ قَامَ فَصَلَّى سَجْدَةً وَاحِدَةً فَأَوْتَرَ بِهَا، وَنَادَى الْمُنَادِي عِنْدَ ذَلِكَ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ مَا سَكَتَ الْمُؤَذِّنُ فَصَلَّى سَجْدَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ جَلَسَ حَتَّى صَلَّى الصُّبْحَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ ‏:‏ خَفِيَ عَلَىَّ مِنِ ابْنِ بَشَّارٍ بَعْضُهُ ‏.‏

আল-ফাদল ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

স্বচক্ষে নবী (ﷺ)-এর সালাত আদায়ের পদ্ধতি অবলোকনের উদ্দেশ্যে আমি একদা নবী (ﷺ)-এর সাথে রাত যাপন করি। তিনি (ﷺ) ঘুম থেকে উঠে ওজু করে দু’ রাকাত সালাত আদায় করলেন। তাঁর দাঁড়ানোর দীর্ঘতা তাঁর রুকুর সমান এবং তাঁর রুকুর দীর্ঘতা ছিল তাঁর সিজদার সমান। অতঃপর তিনি কিছুক্ষণ ঘুমিয়ে আবার সজাগ হয়ে ওজু ও মিসওয়াক করে সূরা আলে ইমরান হতে এ পাঁচটি আয়াত তিলাওয়াত করলেনঃ ’’ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি’’ । এরূপে তিনি দশ রাকাত সালাত আদায় করলেন এবং শেষে এক রাকাত দ্বারা বিতর করলেন। এ সময় মুয়াযযিন আযান দিলে তিনি সংক্ষেপে দু’ রাকাত সালাত আদায় করে বসে থাকলেন। অতঃপর ফজরের সালাত আদায় করলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবন বাশশার বর্ণিত এ হাদিসটির কিছু অংশ আমার নিকট অস্পষ্ট।

[১৩৫৫] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদ দুর্বল। কুরাইব হাদীসটি ফাযল ইবনু ‘আব্বাস হতে মুরসালভাবে বর্ণনা করেছেন যেমন ‘আত-তাহযীব’ গ্রন্থে রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন