৫/২৭. অধ্যায়ঃ
রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৩৫৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৫৬
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ الأَسَدِيُّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ مَا أَمْسَى فَقَالَ : " أَصَلَّى الْغُلاَمُ " . قَالُوا : نَعَمْ . فَاضْطَجَعَ حَتَّى إِذَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ قَامَ فَتَوَضَّأَ، ثُمَّ صَلَّى سَبْعًا أَوْ خَمْسًا أَوْتَرَ بِهِنَّ لَمْ يُسَلِّمْ إِلاَّ فِي آخِرِهِنَّ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক রাতে আমি আমার খালা মাইমুনা (রাঃ) নিকট অবস্থান করি। সন্ধ্যার পর রাসূলুল্লাহ (ﷺ) এসে জিজ্ঞেস করলেন, বালকটি কি সালাত আদায় করেছে? তারা বললেন, হ্যাঁ। অতঃপর তিনি শুয়ে পড়লেন এবং আল্লাহর ইচ্ছায় রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর তিনি উঠে ওজু করে বিতরসহ সাত বা পাঁচ রাকাত সালাত আদায় করলেন। এতে তিনি কেবল শেষ রাকাতেই সালাম ফেরান।
