৫/২৭. অধ্যায়ঃ
রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৩৬৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৬৭
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ : أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ - قَالَ - فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ - أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ - اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَ عَبْدُ اللَّهِ : فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي فَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، قَالَ الْقَعْنَبِيُّ : سِتَّ مَرَّاتٍ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ .
ইবনু ‘আব্বাসের (রাঃ) মুক্তদাস কুরাইব (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) তাঁকে বর্ণনা করেছেন যে, এক রাত তিনি তাঁর খালা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী মায়মূনার (রাঃ) ঘরে অবস্থান করেন। আমি বিছানায় আড়াআড়ি ঘুমিয়ে পড়ি আর রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর স্ত্রী লম্বালম্বি ঘুমালেন। রাসূলুল্লাহ (ﷺ) ঘুমিয়ে থাকলেন।অতঃপর রাতের অর্ধেক অথবা সামান্য অতিবাহিত হলে রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় হাত দিয়ে নিজের মুখমণ্ডল হতে ঘুমের রেশ মুছতে মুছতে উঠে বসেন এবং সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করেন। এরপর পানির একটি ঝুলন্ত মশকের নিকট গিয়ে তা থেকে খুব ভালোভাবে ওজু করলেন। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন।আবদুল্লাহ (রাঃ) বলেন, আমিও উঠে তিনি যা যা করেছেন তা করলাম এবং তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর রেখে আমার কান ধরে টানলেন। অতঃপর তিনি দুই রাকাত, দুই রাকাত, অতঃপর দুই রাকাত, দুই রাকাত, আবার দুই রাকাত এবং আবার দুই রাকাত সালাত আদায় করলেন। বর্ণনাকারী আল-কানআবী বলেন, তিনি এভাবে ছয়বার আদায় করেন।অতঃপর বিতর করে বিশ্রাম নেন। অবশেষে মুয়াজ্জিন এলে তিনি উঠে সংক্ষেপে দুই রাকাত (সুন্নত) সালাত আদায় করে বের হলেন এবং (মসজিদে গিয়ে) ফজরের সালাত আদায় করলেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
