৫/২৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৬৬ - দীর্ঘ থেকে সংক্ষিপ্ত রাতের সালাত

রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে

তাহাজ্জুদে দীর্ঘ কিয়াম ও বিতরসহ তের রাকাত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৬৬

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ - قَالَ - لأَرْمُقَنَّ صَلاَةَ رَسُولِ اللَّهِ ﷺ اللَّيْلَةَ، قَالَ : فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ أَوْ فُسْطَاطَهُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ ﷺ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ أَوْتَرَ، فَذَلِكَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً .

যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাত সচক্ষে দেখার সংকল্প করলেন। তিনি বলেন, আমি তাঁর ঘরের চৌকাঠ বা তাঁবুর দরজাতে মাথা রেখে শুয়ে থাকলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সংক্ষেপে দু’ রাক‘আত সালাত আদায় করলেন। অতঃপর দু’ রাক‘আত আদায় করলেন খুবই দীর্ঘভাবে। অতঃপর আরো দু’ রাক‘আত। তবে এর দীর্ঘতা পূর্বের দু’ রাক‘আতের চেয়ে কম। অতঃপর দু’ রাক‘আত পড়লেন, এটা পূর্বের দু’ রাক‘আতের চেয়ে সংক্ষিপ্ত ছিলো। অতঃপর আরো দু’ রাক‘আত আদায় করলেন পূর্বেরটির চেয়ে সংক্ষিপ্ত করে। অতঃপর আরো দু’ রাক‘আত আদায় করলেন পূর্বেরটির চেয়ে সংক্ষিপ্ত করে। অতঃপর বিতর আদায় করলেন। এ নিয়ে সর্বমোট তের রাক‘আত সালাত।

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়েদ ইবন খালিদ আল-জুহানী (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রাতের সালাত নিজের চোখে দেখার ইচ্ছা করেন। তিনি ঘরের চৌকাঠ বা তাঁবুর দরজার পাশে মাথা রেখে শুয়ে থাকেন। নবীজি (صلى الله عليه وسلم) প্রথমে সংক্ষেপে দুই রাকাত পড়েন। তারপর খুব দীর্ঘ দুই রাকাত আদায় করেন। এরপর আরও কয়েক দফা দুই রাকাত করে পড়েন, তবে প্রতিটি জোড়া আগের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত ছিল। শেষে তিনি বিতর আদায় করেন। সব মিলিয়ে তের রাকাত সালাত হয়। এই হাদিসে তাহাজ্জুদ নামাজের একটি সুন্দর বিন্যাস দেখা যায়—হালকা শুরু, দীর্ঘ কিয়াম, এরপর ধীরে ধীরে সংক্ষিপ্ত করা এবং শেষে বিতর। তবে এটিকে একমাত্র পদ্ধতি বলা যাবে না; এটি নির্দিষ্ট এক রাতের দেখা আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি (صلى الله عليه وسلم) রাতের সালাত সংক্ষেপে দুই রাকাত দিয়ে শুরু করেছেন।
  • দীর্ঘ কিয়ামসহ দুই রাকাতের বিশেষ উল্লেখ আছে।
  • পরের রাকাতগুলো ধীরে ধীরে সংক্ষিপ্ত হয়েছে।
  • শেষে বিতরসহ মোট তের রাকাত সালাত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন