৬/৭. অধ্যায়ঃ
যিনি বলেন, রমজানের যে কোন রাতে শবে কদর অনুষ্ঠিত হয়
সুনানে আবু দাউদ : ১৩৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৮৭
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُويَهْ النَّسَائِيُّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَسْمَعُ عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَقَالَ " هِيَ فِي كُلِّ رَمَضَانَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ سُفْيَانُ وَشُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ مَوْقُوفًا عَلَى ابْنِ عُمَرَ لَمْ يَرْفَعَاهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم .
‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘লাইলাতুল কদর’ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তা আমি শুনি। তা পুরো রমজানেই নিহিত আছে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সুফিয়ান ও শু‘বাহ এ হাদিসটি আবু ইসহাক হতে ইবনু উমরের নিজস্ব বক্তব্য রূপে বর্ণনা করেছেন, তাঁরা এর সানাদ নবী (ﷺ) পর্যন্ত পৌঁছাননি।
দুর্বলঃ সহীহ্ হচ্ছে মাওকূফ।১৩৮৭] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৪/৩০৭)। এর সানাদ দুর্বল।ক্বদর রাত বিষয়ক (১৩৭৮-১৩৮৭ নং) হাদীসসমূহ হতে শিক্ষা :১। ক্বদরের রাত রমযান মাসেই নিহিত।২। এটি খুবই ফাযীলাতপূর্ণ রাত।৩। এ রাত রমাযানের শেষ দশকের বিজোড় রাত সমূহে নিহিত।৪। প্রতি বছর ক্বদর রাত একই তারিখে অনুষ্ঠিত হয় না। বরং তা পরিবর্তন হয়। কাজেই বিজোড় রাতগুলোর মধ্যে কোনটিকে নির্দিষ্ট না করে রমাযানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এগুলোর প্রতিটি রাতেই ক্বদর অনুসন্ধান করতে হবে।
