৬/৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৯৯ - সূরা যিলযাল শিক্ষা

কুরআন নির্ধারিত অংশে ভাগ করে তিলাওয়াত করা

সূরা যিলযাল শেখার ঘটনা: সামর্থ্য অনুযায়ী কুরআন পাঠ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৯৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، عَنْ عِيسَى بْنِ هِلاَلٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ " اقْرَأْ ثَلاَثًا مِنْ ذَوَاتِ الرَّاءِ " . فَقَالَ كَبِرَتْ سِنِّي وَاشْتَدَّ قَلْبِي وَغَلُظَ لِسَانِي . قَالَ «فَاقْرَأْ ثَلاَثًا مِنْ ذَوَاتِ حم» . فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ . فَقَالَ " اقْرَأْ ثَلاَثًا مِنَ الْمُسَبِّحَاتِ " . فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً . فَأَقْرَأَهُ النَّبِيُّ ﷺ ﴾إِذَا زُلْزِلَتِ الأَرْضُ﴿ حَتَّى فَرَغَ مِنْهَا . فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَزِيدُ عَلَيْهَا أَبَدًا ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ النَّبِيُّ ﷺ " أَفْلَحَ الرُّوَيْجِلُ " . مَرَّتَيْنِ .

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে কোরআন পড়া শিখান। তিনি বললেন, ‘আলিফ-লাম-রা’ বিশিষ্ট তিনটি সূরা পাঠ করো। সে বললো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে এবং আমার জিহ্বা ভারী হয়ে গেছে। তিনি বললেনঃ তাহলে ‘হা-মীম’ বিশিষ্ট তিনটি সূরা পাঠ করো। সে পূর্বের ন্যায় উক্তি করলো।অতঃপর তিনি বললেনঃ এমন তিনটি সূরা পাঠ করো যেগুলোর শুরুতে ‘সাব্বাহা’ বা ‘ইউসাব্বিহু’ আছে। সে এবারও অনুরূপ উক্তি করে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি সূরা শিক্ষা দিন যা সর্বদিক হতে পরিপূর্ণ। সুতরাং নবী (ﷺ) তাকে সূরা “ইযা যুলযিলাতিল আরদু যিলযালাহা” শেষ পর্যন্ত পাঠ করালেন। লোকটি বললো, ঐ সত্ত্বার শপথ! যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমি এর অতিরিক্ত করবো না। অতঃপর লোকটি চলে গেলে নবী (ﷺ) বললেনঃ লোকটি সফলকাম হয়েছে, লোকটি কামিয়াব হয়েছে।

[১৩৯৯] আহমাদ (হাঃ ৬৫৭৫) শায়খ আহমাদ শাকির বলেন, হাদীসটি হাসান সহীহ, নাসায়ী ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলা’ (হাঃ ৭১৬), হাকিম (২/৫৩২) ইমাম হাকিম বলেন : বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। ইমাম যাহাবী বলেন : বরং কেবল সহীহ। আলবানী বলেন : দুর্বল।

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে কুরআন শেখানোর অনুরোধ করেন। নবী (صلى الله عليه وسلم) প্রথমে আলিফ-লাম-রা বিশিষ্ট তিনটি সূরা পড়তে বলেন। তিনি বয়স, কঠিন অন্তর এবং ভারী জিহ্বার কথা জানান। এরপর হা-মীম বিশিষ্ট তিনটি সূরা, তারপর সাব্বাহা বা ইউসাব্বিহু দিয়ে শুরু হওয়া তিনটি সূরার কথা বলা হয়। তিনি আবারও নিজের অসুবিধা জানান এবং একটি পরিপূর্ণ সূরা শেখাতে বলেন। তখন নবী (صلى الله عليه وسلم) তাকে সূরা যিলযাল পাঠ করান। লোকটি এর বেশি না করার কথা বললে নবী (صلى الله عليه وسلم) বলেন, লোকটি সফল হয়েছে। এই হাদিস সামর্থ্য অনুযায়ী কুরআন শেখার সহজ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন শেখার ক্ষেত্রে ব্যক্তির বয়স ও সামর্থ্য বিবেচনা করা হয়েছে।
  • নবীজি সহজ বিকল্প দিয়ে শেখানোর পদ্ধতি দেখিয়েছেন।
  • সূরা যিলযালকে এখানে একটি পরিপূর্ণ সূরা হিসেবে শেখানো হয়েছে।
  • কম আমল হলেও আন্তরিকভাবে গ্রহণ করলে তা মূল্যবান হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন