৬/১০. অধ্যায়ঃ
আয়াতের সংখ্যা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪০০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪০০
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلاَثُونَ آيَةً تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ { تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ } " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে। সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে। সূরাটি হচ্ছে ‘তাবারকল্লাযী বিয়াদিহিল মুলক’।
