৭/৬. অধ্যায়ঃ
বাহনে আরোহী অবস্থায় কিংবা সালাতের বাইরে সিজদার আয়াত শুনলে
সুনানে আবু দাউদ : ১৪১১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪১১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ أَبُو الْجُمَاهِرِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ عَامَ الْفَتْحِ سَجْدَةً فَسَجَدَ النَّاسُ كُلُّهُمْ مِنْهُمُ الرَّاكِبُ وَالسَّاجِدُ فِي الأَرْضِ حَتَّى إِنَّ الرَّاكِبَ لَيَسْجُدُ عَلَى يَدِهِ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছরে (বিজয়ের দিন) সিজদার আয়াত পাঠ করলে উপস্থিত সকলেই সিজদা করলো। তাদের মধ্যে কেউ আরোহী ছিল এবং কেউ ছিল মাটিতে সিজদাকারী। এমনকি আরোহী নিজ হাতের উপর সিজদা আদায় করেছে।
দুর্বল : মিশকাত (১০৩৩)।[১৪১১] ইবনু খুযাইমাহ (১/২৭৯) আবূ দাউদ হতে। এর সানাদে মুস‘আব ইবনু সাবিত দুর্বল।
